কপটতা
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+অ+ত্+আ
উচ্চারণ:
[ক.পো.ট.তা]
[kɔ.po.ʈɔ.t̪a]
শব্দ-উৎস:
সংস্কৃত
कपटता
(কপটতা)>বাংলা কপটতা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপট
{√কপ্
(অসঙ্গত ব্যবহার করা) +
অট্ (অটন),
কর্তৃবাচ্য} +তা
(তল্)
পদ: বিশেষ্য
অর্থ: কপটতার ভাব
সমার্থক শব্দাবলি: কপটচিত্ততা, কাপট্য, কুটিলতা, কৌটিল্য, চাতুরী, অসরলচিত্ততা,
অসরলতা, অসরলভাব, অসারল্য।